
ক্যালোরির আদ্যোপান্ত
আজকাল অনেকেই ওজন নিয়ন্ত্রনের জন্য ক্যালোরির হিসাব সম্পর্কে জানতে চান, লেখাটি তাদের জন্য। ক্যালোরি হলো শক্তি। আমাদের বেচে থাকার জন্য বিভিন্ন কাজ করতে হয়, যেমন- চলাফেরা, খাওয়া, ঘুম, চিন্তা ইত্যাদি। আর এই কাজগুলি করতে শক্তি বা ক্যালোরির দরকার হয়। সাধারনত প্রতিদিন একজন মানুষ গড়ে ২,০০০ থেকে ২,৫০০ ক্যালোরি খরচ করে থাকে। এই ২,০০০ থেকে ২,৫০০ ক্যালোরি আমাদের শরীর কিভাবে খরচ করছে, আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই-
প্রধানত, শরীর ক্যালরি বা শক্তি খরচ করে-
১) মেটাবলিবজমে- ৬০% এবং খাদ্যের থার্মিক ইফেক্টে- ১০%
২) সাধারণ কাজকর্মে (নন এক্সার্সাইজ)- ২০% এবং ব্যায়ামের মাধ্যমে (এক্সার্সাইজ)- ১০%
১) মেটাবলিজম ও খাদ্যের থার্মিক ইফেক্ট, অর্থাৎ খাবার হজমের প্রক্রিয়া। একটু ভেঙ্গে বলি- আমরা যে খাবার খাই, সেটিকে শক্তিতে বা ক্যালোরিতে রুপান্তরিত করার প্রক্রিয়ই মূলত মেটাবলিজম, এটিকে হজম বা পরিপাক বললে বুঝতে আরো সহজ হয়। যাইহোক, এই মেটাবলিজম, হজম বা পরিপাক পক্রিয়ায় আমাদের শরীর প্রায় ৬০ শতাংশ ক্যালোরি বা শক্তি খরচ করে। অর্থাৎ, আমদের শরীর ক্যালোরি বা শক্তি উৎপাদন করতেই সব থেকে বেশী ক্যালোরি বা শক্তি খরচ করে!
২) সাধারণ কাজকর্মে (নন এক্সার্সাইজ) ও ব্যায়ামের মাধ্যমে (এক্সার্সাইজ), অর্থাৎ দৈনন্দিন যে শরীরিক পরিশ্রমের মাধ্যমে বা কায়িক পরিশ্যমের মাধ্যমে শক্তি বা ক্যালোরি ব্যায় হয়। নিম্নে কিছু কাজের তালিকা দেয়া হলো, এতে আপনি জানতে পারবেন, কোন কাজে কত ক্যালোরি ব্যায় হচ্ছে।
| কাজের নাম | মিনিটে কত ক্যালেরি খরচ হয় | ঘন্টায় কত ক্যালেরি খরচ হয় |
| ঘুমানো ও বসা অবস্থায় | ০.৫-১ | ৩০-৬০ |
| দাঁড়ানো অবস্থায় | ১-১.৫ | ৬০-৯০ |
| ঘর মোছা ও ঝাঁট দেয়া | ১.৬ | ১০০ |
| ধীরে হাঁটা (আড়াই মাইল বেগে) | ৩ | ১৯০ |
| দ্রুত হাঁটা (৪.৭৫ মাইলে বেগে) | ৬ | ৩৪০ |
| দৌড়ানো | ১২ | ৭০০ |
| সিঁড়ি বেয়ে ওঠা | ১৫ | ৯০০ |
| সিঁড়ি দিয়ে নামা | ৬ | ৩৬০ |
| সাঁতার কাটা | ৮ | ৫০০ |
| নাচ | ৫ | ৩০০ |
| সাইকেল চালানো | ৫ | ৩০০ |
| লেখা | ১ | ৬০ |
| টাইপ করা | ১.৫ | ১০০ |
| কথা বললে | ০.৫ | ৩০ |
| দিন মজুরে কাজ | ৬ | ৩৫০ |
ক্যালোরি খরচ করি কিভাবে তা জানলাম, ক্যালোরি আসে কোথা থেকে আসুন সেটিও জেনে নেয়া যাক। খাবারের মাধ্যেমেই আমরা শক্তি বা ক্যালোরি পেয়ে থাকি, তাই কোন খাবারে কত ক্যালোরি পাওয়া যায় তা জানা অত্যন্ত জরুরী। ক্যালোরির পরিমানসহ দৈনন্দিন কিছু খাবারের তালিকা দেয়া হলো-
| খাবারের নাম | প্রতি ১০০ গ্রামে ক্যালরির পরিমান |
| শাক-সবজী (আলু ছাড়া) | ১৫-২০ |
| আলু | ৭৭ |
| ফলমূল | ৫০-৬০ |
| কলা | ১০০+ |
| ভাত/রুটি/চিড়া/মুড়ি | ১৩০ |
| ডিম | ৮০ |
| মুরগী | ২৩৯ |
| মাছ | ২০০ |
| গরু | ২৫০ |
| ছাগল | ১৪৩ |
| দুধ | ৪২ |
| চিনি | ৩৮৭ |
| ডাল | ১১৫ |
| শুটকি | ৪০০ |
পরিশেষে, শুধু ক্যালোরির হিসেব রাখলেই হবেনা, প্রয়োগ করতে হবে। খাবার গ্রহন করে ক্যালোরি গ্রহন এবং শারীরিক পরিশ্রম করে ক্যালোরি বার্ন এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
……………………………………………….
ডা. মো. তাসনীম আলম তালহা
বিএএমএস (ঢাবি)
সাবেক শিক্ষক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
No comments yet.
Leave a Comment